ইউনিকোড → বিজয়
প্রেস ও ডিটিপির জন্য ইউনিকোডকে বিজয়ে রূপান্তর করুন।
ফাইল আপনার ডিভাইসের বাইরে যায় না
ইউনিকোড → বিজয়: কীভাবে ব্যবহার করবেন
বাংলাদেশের অনেক প্রেস, ডিটিপি দোকান আর পুরোনো ডিজাইন সেটআপে এখনো ইউনিকোড না, বিজয় আর সুতনিএমজে দিয়েই কাজ হয়। এখানে ইউনিকোড বাংলা লিখুন বা পেস্ট করুন, তারপর বিজয় লেখা কপি করে Word, ইনডিজাইন বা ফটোশপে বসান। ফন্ট সুতনিএমজে বা অন্য কোনো বিজয় ফন্ট না করা পর্যন্ত লেখাটা এলোমেলো দেখাবে, এটাই স্বাভাবিক।
- ১
“ইউনিকোড বাংলা” বক্সে লিখুন বা পেস্ট করুন, অথবা “.txt ফাইল খুলুন” চাপুন।
- ২
“ফলাফল কপি করুন” চাপুন, অথবা “.txt ডাউনলোড করুন”।
- ৩
আপনার ডকুমেন্টে পেস্ট করে ফন্ট সুতনিএমজে করে দিন।
ইউনিকোড → বিজয়: সাধারণ প্রশ্ন
বিজয় ফলাফল ইংরেজি হিজিবিজির মতো দেখায় কেন?
বিজয় লেখা আসলে ইংরেজি অক্ষর দিয়ে তৈরি, যা শুধু বিজয় ফন্টেই বাংলা দেখায়। ডকুমেন্টে পেস্ট করে ফন্ট সুতনিএমজে করলেই বাংলা দেখাবে।
ফটোশপ বা ইনডিজাইনে ইউনিকোড বাংলা কীভাবে ব্যবহার করব?
আপনার সেটআপে যদি ইউনিকোড বাংলার যুক্তাক্ষর ভেঙে যায়, এখানে বিজয়ে রূপান্তর করে পেস্ট করুন আর সুতনিএমজে ফন্ট দিন। প্রেস আর ডিটিপির কাজে এটাই সাধারণ সমাধান।
পরে কি আবার ইউনিকোডে ফেরত আনা যায়?
হ্যাঁ। “উল্টো করুন: বিজয় → ইউনিকোড” চাপলে বিপরীত কনভার্টারটি আপনার ফলাফল নিয়েই খুলবে।