PDF থেকে লেখা
PDF-এর ভেতরের লেখা বের করে আনুন।
ফাইল আপনার ডিভাইসের বাইরে যায় না
PDF থেকে লেখা: কীভাবে ব্যবহার করবেন
PDF-এর লেখা বের করে আনুন, যাতে এডিট, খোঁজা বা অন্য কাজে ব্যবহার করতে পারেন। টুলটি PDF-এর নিজস্ব টেক্সট লেয়ার পড়ে, তারপর সব লেখা কপি করতে বা পৃষ্ঠা বিভাজকসহ বা ছাড়া .txt ফাইল হিসেবে সেভ করতে দেয়।
- ১
PDF দিন, লেখা পড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- ২
আউটপুটে “পৃষ্ঠা চিহ্নসহ” বা “শুধু লেখা” বাছুন।
- ৩
“লেখা কপি করুন” চাপুন, অথবা ফাইল হিসেবে নিতে “.txt ডাউনলোড করুন” চাপুন।
PDF থেকে লেখা: সাধারণ প্রশ্ন
আমার PDF-এ কোনো লেখা পাওয়া যাচ্ছে না কেন?
সম্ভবত PDF-টি স্ক্যান করা, যেখানে আসল লেখার বদলে পৃষ্ঠার ছবি থাকে। পৃষ্ঠার ছবি থেকে বাংলা ও ইংরেজি লেখা পড়তে বাংলা OCR টুল ব্যবহার করুন।
বাংলা লেখা ভেঙে আসছে কেন?
পুরোনো অনেক PDF-এ সুতনিএমজের মতো বিজয় ফন্ট থাকে, যেখানে বাংলা লেখা ইংরেজি অক্ষরে জমা থাকে। ফলাফলটি “বিজয় → ইউনিকোড” টুলে পেস্ট করলে আবার পড়ার মতো বাংলা পাবেন।
ফরম্যাটিং আর টেবিল কি ঠিক থাকে?
না। শুধু সাধারণ লেখা পাবেন, তাই ফন্ট, রং বা টেবিলের সাজানো রূপ থাকে না।