PDFKhata

ছবির মাপ বদলান

নির্দিষ্ট দৈর্ঘ্য-প্রস্থ বা শতাংশে মাপ বদলান।

ফাইল আপনার ডিভাইসের বাইরে যায় না

ছবির মাপ বদলান: কীভাবে ব্যবহার করবেন

অনলাইন ফর্ম, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার জন্য ছবির দৈর্ঘ্য-প্রস্থ নির্দিষ্ট পিক্সেলে দিন, অথবা শতাংশে ছোট-বড় করুন। “অনুপাত ঠিক রাখুন” আগে থেকেই চালু থাকে, তাই ছবি টেনে লম্বা বা চ্যাপ্টা হয় না। যত খুশি ছবি দিন, একটা একটা করে বা ZIP করে একসাথে নামান।

  1. ১

    ছবিগুলো বেছে নিন।

  2. ২

    পিক্সেলে মাপ দিতে চাইলে দৈর্ঘ্য-প্রস্থ লিখুন, অথবা শতাংশ বেছে স্কেল ঠিক করুন।

  3. ৩

    দরকার হলে আউটপুট ফরম্যাট বদলান, তারপর “ছবির মাপ বদলান” চাপুন।

  4. ৪

    “ডাউনলোড” চাপুন, একাধিক ছবি হলে “সব ডাউনলোড (ZIP)”।

ছবির মাপ বদলান: সাধারণ প্রশ্ন

অনলাইন আবেদনের ফর্মের জন্য ছবির মাপ কীভাবে ঠিক করব?

ফর্মে যে মাপ চাওয়া হয়েছে, যেমন ৩০০ × ৩০০ পিক্সেল, সেটাই লিখে রিসাইজ করুন। ফাইল সাইজের সীমাও থাকলে ফলাফলটা “ছবি ছোট করুন” টুলে দিয়ে নিন।

মাপ বদলালে কি ছবি টেনে লম্বা হয়ে যাবে?

“অনুপাত ঠিক রাখুন” চালু থাকলে না, প্রতিটি ছবি আপনার দেওয়া মাপের ভেতরে বসে যায়। ছবি বেঁকে গেলেও হুবহু মাপ চাইলে তবেই এটা বন্ধ করুন।

একসাথে অনেক ছবির মাপ কি বদলানো যায়?

হ্যাঁ। যত খুশি ছবি দিন, সবগুলোতে একই সেটিং বসবে, আর একটা ZIP ফাইলে একসাথে ডাউনলোড করতে পারবেন।

ছবি বিভাগের আরও টুল